1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদীতে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ৯৪ বার পঠিত

১লা জানুয়ারি (বুধবার) শেরপুরের শ্রীবরদীতে পালিত হয়েছে জিএম কাদেরের নেতৃত্বাধীন জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

এ উপলক্ষে বুধবার সকালে পৌর শহরের উপজেলা পরিষদ সড়কস্হ দলীয় কার্যালয়ে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, দুপুরে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক এটিএম রায়হান রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টি সদস্য সচিব ও শেরপুর জেলা জাতীয় পার্টি সদ্য বিলুপ্ত কমিটি সাংগঠনিক সম্পাদক   তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, জাতীয় পাটির নেতা সাইফুল ইসলাম, মাহমুদ মিয়া,  শামসুল হক দারোগা, সাইফুল ইসলাম সাজু, শাহিনুর রহমান বুলেট, মাওলানা সাইদুর রহমান প্রমুখ।

এ সময় উপজেলা জাতীয় পার্টির বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী,সুবিধা বঞ্চিত শিশু সহ গণমাধ্যম কর্মী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK