1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নানা অনিয়ম অতিরিক্ত সেচ চার্জ আদায়ের অভিযোগ- কৃষকদের  স্মারকলিপি

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সেচকাজে অতিরিক্ত চার্জ আদায়সহ সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকের বিরুদ্ধে  নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কৃষকরা। মঙ্গলবার(৩১ ডিসেম্বর) সকালে উপজেলার রহনপুর ইউনিয়নের প্রায় শতাধিক কৃষক মিছিল সহকারে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। পরে তারা ইউএনওকে স্মারকলিপি প্রদান করে। কৃষকরা জানায়,রহনপুর ইউনিয়নের কাজিগ্রামের সোনারবাংলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির মাধ্যমে  ওই ইউনিয়নে পুনর্ভবা নদী থেকে সেচের পানি সরবরাহ করে থাকে।গত মৌসুমে বিঘা প্রতি ৫শ থেকে ৬ শ টাকা নেয়া হলেও এবার  বিঘাপ্রতি দেড় হাজার টাকা দাবি করা হচ্ছে।
এছাড়া, ওই সমিতির নেতৃবৃন্দ নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িয়ে পড়েছেন বলে তারা অভিযোগ করেন।ইউএনওকে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা তারিক আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি কাজি গ্রাম সোনার বাংলা, শফিকুল ইসলাম, সাবেক( ভারপ্রাপ্ত) সভাপতি, মনিমুল হক মুনি, অফিস ঘর নির্মাণের জমি দাতা সদস্য, গোলাম রাব্বানী রকি,সাবেক পৌর ৪ নং ওয়ার্ড কাউন্সিলর ইউসুফ আলী প্রমুখ।এ বিষয়ে উপজেলা সমবায় কর্মকর্তা সুলতান আলম খান জানান, ইউএনও মহোদয়ের নির্দেশনা মোতাবেক  ওই সমিতিকে কৃষকদের কাছ থেকে পুর্বের ন্যায় সেচচার্জ নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।এছাড়া সমিতির নেতৃবৃন্দের বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখা হবে বলে তিনি জানান।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK