1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন করায় এক ব্যক্তির কারাদন্ড

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৭ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীর পাড় কেটে ও অবৈধভাবে বালু উত্তোলন করায় শাহীন মিয়া (২৮) নামে এক ব্যক্তিকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে বালু উত্তোলন যন্ত্র ধ্বংস করা হয়।
৩০ শে ডিসেম্বর (সোমবার) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আনিসুর রহমান ভোগাই নদীর রাবারড্যাম, রাজাখালপাড়, চকযোগানিয়া এলাকায় ওই অভিযান পরিচালনা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহীন মিয়া নালিতাবাড়ী উপজেলার মৌলভীপাড়া গ্রামের তাইজ উদ্দিনের ছেলে। জানা যায়, অভিযানে ভোগাই নদীর পাড় ভেঙ্গে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে শাহীন মিয়াকে বিনাশ্রম এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। সোমবার দুপুর আড়াইটা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান ওই অভিযানে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ অনুসারে কারাদণ্ড ও বালু উত্তোলনের কাজে ব্যবহৃত ২০টি মাচা, ১২টি ড্রেজার মেশিন ও পাইপ অপসারণ করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় পুলিশ, আনসার সদস্য ও উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK