1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনার কলমাকান্দায় বন্যা আশ্রয়কেন্দ্রে ব্র্যাকের উদ্যোগে সোলার লাইট বিতরণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪
  • ৯৩ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বন্যা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের পক্ষ থেকে সোলার লাইট দেওয়া হয়েছে। ব্র্যাকের দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির আওতায় সোমবার সকালে ব্র্যাকের কার্যালয়ে এই সোলার লাইট বিতরণ অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। এতে উপজেলার ২০টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের হাতে সোলার লাইট তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. ছারোয়ার জাহান, সহকারি শিক্ষা অফিসার মোজাম্মেল হক, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক মো. ওবাইদুল হক পাঠান প্রমুখ।
ইউএনও ফাইযুল ওয়াসীমা নাহাত বন্যা আশ্রয় কেন্দ্রে সোলার লাইট বিতরণের উদ্যোগের প্রশংসা করে বলেন, এ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগ বেশি হয়। বিশেষ করে বন্যায় অনেকেই আশ্রয় কেন্দ্রে যান। দুর্যোগের সময় বিদ্যুৎ না থাকলে দুর্ভোগ আরও বাড়ে। আশ্রয়কেন্দ্র আলোর এই বিশেষ ব্যবস্থা তখন কাজে লাগবে। আশ্রয়কেন্দ্রের প্রতিটিতে দুইটি সোলার প্যানেল, দুইটি লাইট, দুইটি রিমোট কন্ট্রোল এবং প্রতিস্থাপন সরঞ্জাম প্রদান করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ব্র্যাকের কলমাকান্দা শাখা কার্যালয়ের সিনিয়র এলাকা ব্যবস্থাপক মো. জামাল উদ্দিন,সিনিয়র শাখা ব্যবস্থাপক ফররুখ আহমদ (দাবি), সিনিয়র শাখা ব্যবস্থাপক আ: রউফ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK