1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:২৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ঘূর্ণিঝড় ডানার প্রভাবে গুড়িগুড়ি বৃষ্টি ও ঝড়ো হাওয়া

নাজমুল হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৯৯ বার পঠিত

লক্ষ্মীপুর জেলায় ঘূর্ণিঝড় ডানার প্রভাবে বুধবার সকাল ১০টা থেকে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। গুড়িগুড়ি বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ও বইছে। আকাশ মেঘলা রয়েছে।

বঙ্গোপসাগরে অবস্থান করা গভীর নিম্মচাপটি ঘূর্ণিঝড় ডানাতে রুপ নিয়েছে বলে জানিয়েছে লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া সতর্কীকরন অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন।

লক্ষ্মীপুরের রামগতি আবহাওয়া অফিসের কর্মকর্তা মো. সৌরভ হোসেন জানান, ঘূর্ণিঝড়টি তার কেন্দ্রে বাতাসের গতিবেগ বাড়িয়ে আরও শক্তি সঞ্চয় করেছে। লক্ষ্মীপুরকে ২নং সতর্কীকরন সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মেঘনায় রয়েছে প্রচন্ড ঢেউ । অন্য দিকে সর্তকতা অবলম্বন করে মেঘনায় সকল ধরনের নৌ-যান চলাচল করতে বলা হয়েছে।

লক্ষ্মীপুর জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. ইউনুছ মিয়া বলেন, ২ নাম্বার সর্তক সংকেত চলছে। যখনই ৪নং বিপদ সংকেত পাবো, তখনই জেলা দুর্যোগ ব্যবস্থপনা কমিটির সভা করা হবে। তারপরও প্রস্তুতি রয়েছে। এখন পর্যন্ত কোন সমস্যা নাই। সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। সময়ের ব্যবধানে বৃষ্টিও বাড়ছে।

অন্য দিকে জেলা প্রশাসক রাজিব কুমার সরকার বলেন, ঘূর্ণিঝড় ডানার মোকাবেলায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ১’শ ৮৫ আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘূর্ণিঝড় নিয়ে যখন মন্ত্রণালয় থেকে নির্দেশনা পাবো, তখনই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এছাড়াও প্রত্যেক উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। জেলা প্রশাসন প্রস্তুত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK