1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরের নকলায় সড়ক দূর্ঘটনায় ইমামের মৃত্যু

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলায় যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে উসমান গণি (৩৭) নামে এক মসজিদের খতিব ও ইমামের মৃত্যু হয়েছে। ২৮ ডিসেম্বর (শনিবার) রাত সোয়া ৭টার দিকে নকলা উপজেলার কুর্শাবাদাগৈড় মোড়ে ঢাকা-শেরপুর মহাসড়কে ওই দূর্ঘটনা ঘটে।
নিহত উসমান গণি নকলা পৌরসভার গ্রীণ রোডের দড়িপাড়া এলাকার মৃত আমজাদ আলীর ছেলে এবং ২ ছেলে ও এক মেয়ের জনক ছিলেন। তিনি নকলা পৌরসভার বাদাগৈড় তাকওয়া মসজিদের ইমাম ও খতিব এবং পারফেক্ট পাবলিক স্কুলের ধর্মীয় শিক্ষক ছিলেন। এর আগে ফরহাদ ক্যাডেট একাডেমী নকলা শাখায় ধর্মীয় শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন তিনি।

নিহতের পরিবার সূত্রে জানা গেছে, মাওলানা উসমান গণি মোটরসাইকেল যোগে ফুলপুরের মিচকিপাড়া এলাকায় এক ধর্মীয় সভায় ওয়াজ করার উদ্দেশ্যে যাওয়ার পথে, শেরপুর থেকে ছেড়ে যাওয়া কক্সবাজার মুখী যাত্রীবাহী বাসের (শামীম এন্টারপ্রাইজের স্লিপ) চাকায় পিষ্ট হয়ে তিনি ঘটনাস্থলেই মারা যান এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।প্রত্যক্ষদর্শীরা জানান, মাওলানা উসমান গণি তার মোটরসাইকেলসহ বাসের নিচে চলে যাওয়ায় স্থানীয়দের উদ্ধার করা সম্ভব হয়নি। তাই ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা এসে তার মরদেহ ও মোটরসইকেলটি উদ্ধার করেন।

নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি পুলিশের হেফাজতে নেওয়া সম্ভব হলেও, চালক কৌশলে পালিয়ে গেছে। এ বিষয়ে পরবর্তী আইনী কার্যক্রম চলমান আছে বলেও তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK