1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

শেরপুরে অবৈধভাবে বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতের জরিমানা ও কারাদণ্ড

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার ভোগাই নদীতে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস ও একজনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান ও একজনকে লাখ টাকা জরিমানা করা হয়েছে।

২৭ ডিসেম্বর (শুক্রবার)দিনব্যাপী যৌথভাবে ওই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুর রহমান।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী ভোগাই নদীর ইজারার শর্ত ভঙ্গ করে নদীর তীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল কতিপয় অসাধু বালু ব্যবসায়ী।

এমন সংবাদে শুক্রবার দিনব্যাপী ওই নদীর নয়াবিল ও রামচন্দ্রকুড়া ইউনিয়নের বাইন্নাপাড়া, বান্দের বাজার, হাতীপাগাড়, ভাংগা, ডাক্তারঘোপ ও কালাকুমা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এসময় নদীতীর ভেঙে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে বালুমহাল ও  মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন ২০২৩ অনুসারে শ্যালো ইঞ্জিন চালিত ২১টি মিনি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

একইসাথে ঘাকপাড়া গ্রামের মৃত রহিম উদ্দিনের পুত্র আরশাদ আলীকে (৩৮) এক বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়। একইসাথে নয়াবিল গ্রামের গোলাপ হোসেনের পুত্র জাহাঙ্গীর আলমকে (৪৫) এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৩২ টি বালু উত্তোলনের স্থাপনা, মাচা ও অসংখ্য পাইপ ধ্বংস করা হয়।
নালিতাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার ববি বিষয়টি নিশ্চিত করে বলেন, পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK