1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে দারুল আরকাম মাদ্রাসার জমকালো আয়োজন

চাটখিল (নোয়াখালী) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৪০২ বার পঠিত

জমকালো আয়োজনে ফলাফল প্রকাশ সম্পন্ন করেছে নোয়াখালীর চাটখিল উপজেলার শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান দারুল আরকাম দাখিল মাদরাসা। জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানটি শনিবার (২৮ ডিসেম্বর) সকল ৯টায় শুরু হয়। এতে শত শত শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে শীর্ষ ফলাফল করা ৮০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।

দারুল আরকাম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. নূর হোসাইন রিয়াজের ব্যবস্থাপনায় ও সহ সুপার হাফেজ আব্দুল্লাহ আল আযাদ এর সন্ঞালনায় এবং মাদ্রাসাটির সভাপতি ও চাটখিল উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মহি উদ্দিন হাছানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী কারামাতিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ড. মুহাম্মদ আমীনুল্লাহ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কড়িহাটি ছালেমিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ ও দারুল আরকাম ট্রাস্টের চেয়ারম্যান মাওলানা ছাইফ উল্যাহ, চাটখিল কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর মোহাম্মদ, দারুল আরকাম দাখিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সদস্য ও হীরাপুর আলিম মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা রাকিব উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা রহমত উল্যাহ, পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা শামছুল আলম, পরিচালনা পর্ষদের সদস্য ফজলুর রব বাবুল, বিশিষ্ট আলেমেদ্বীন ও বিশিষ্ট সমাজ সেবক মো. আক্তার হোসাইন প্রমুখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK