1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

৪০ দিন জামাতে নামায আদায়, সাইকেল উপহার পেল ৫৬ শিক্ষার্থী

জাফর সাদেক,স্টাফ রিপোর্টার:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ বার পঠিত
ফেনীর দাগনভূঞা উপজেলার রামনগর ইউনিয়নে জামায়াতে ইসলামীর উদ্যোগে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ফয়জুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপহার সামগ্রী বিতরণ করেন।
শুক্রবার ২৭ ডিসেম্বর সকাল হতে এই পুরস্কারের আয়োজন করা হয়, আয়োজকেরা জানায়, গ্রামের শিশুরা যাতে মসজিদে যেতে অভ্যস্ত হয়, নামাজের গুরুত্ব সম্পর্কে জানতে পারে এবং আল্লাহর পরিচয় লাভ ও সমাজে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠা করতে পারে সেজন্য এ উদ্যোগ নেওয়া হয়। এতে শিশুদের একটানা ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায়ের প্রতিযোগিতা ঘোষণা করা হয়। বিজয়ী প্রত্যেককে একটি করে সাইকেল পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হয়।
 রামনগর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ আহছান উল্লাহর সভাপতিত্বে ও সেক্রেটারি আবদুল মোতালেবের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক, জামায়াতের মজলিশে শূরা সদস্য মেজবাহ উদ্দিন সাঈদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা গাজী ছালাহ উদ্দিন, সাবেক আমির নুর নবী দুলাল, ফেনী জেলা ছাত্র শিবিরের সভাপতি ঈমাম হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি কামাল উদ্দিন পাটোয়ারী, দাগনভূঞা পৌরসভার সাবেক প্যানেল মেয়র নজির আহমদ, আন্তর্জাতিক মানবাধিকার কর্মী সাগর ইসলাম প্রমুখ।
এতে অন্যদের মধ্য বক্তব্য দেন ফেনী জেলা ছাত্রশিবিরের দাওয়া সদস্য আতিক উল্ল্যাহ শরিফ, সাবেক ইসলামি ছাত্রশিবির নেতা দেলোয়ার হোসেন মিঠু, অভিভাবক মাসুদুর রহমান পাভেল, মুক্তার বাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মাকসুদর রহমান, তুলাতুলি শাহী জামে মসজিদের খতিব হজরত মাওলানা ক্বারী আব্দুল মালেক,
উল্লেখ্য, এই নামাজ পড়া প্রতিযোগিতায় মোট ২০২ প্রতিযোগী অংশগ্রহণ করে। এর মধ্যে ৫৬ জন পরীক্ষায় পাস করে। এই ৫৬ জনকে সাইকেল পুরস্কার দেওয়া হয়। অংশ নেওয়া বাকি ১৪৭ জনকে স্কুলব্যাগ, খাতা, কলম, ক্যালেন্ডার পুরস্কার প্রদান করা হয়। এ ছাড়াও রামনগর ইউনিয়নের ১৬টি জামে মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের পুরস্কার প্রদান করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK