1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগেরহাটে পৌর জামায়াতের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার পঠিত

বাগেরহাটে পৌর শহরে খোলা মাঠে দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বাগেরহাট পৌর জামায়াতের আমির মাওলানা শামীম আহসানের সভাপতিত্বে ও সেক্রেটারী এ্যাডভোকেট ইমাদুল হক এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ কর্মী সম্মেলনে শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত হয়েছে।

বিপুলসংখ্যক কর্মী-সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান মেহমান জামায়াতে ইসলামীর সহঃ সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোয়াজ্জম হোসাইন হেলাল তার বক্তব্যে বলেন, আওয়ামী স্বৈরাচার সরকারের সীমাহীন জুলুম-নির্যাতন ও লুটপাটের চিত্র তুলে ধরেন। একই সাথে দুর্নীতিমুক্ত, শোষণহীন সমাজ ও রাষ্ট্র গঠনে কর্মীদেরকে নিজেদের জীবনে রাসুল (সাঃ) এর আদর্শ অনুসরণ করার আহবান জানান। বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক জেলা আমীর ও খুলনা অঞ্চল টিম সদস্য মাওলানা মশিউর রহমান খান।
কর্মী সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা রেজাউল করীম, নায়েবে এ্যাডভোকেট শেখ আঃ ওয়াদুদ, সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মুহম্মদ ইউনুস আলী, সহ সেক্রেটারী জেনারেল অধ্যাপক ইকবাল হোসাইন,সহ সেক্রেটারী জেনারেল মাওলানা মিজানুর রহমান মল্লিক, সহ সেক্রেটারী জেনারেল এ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ,যুব বিভাগ সভাপতি ও জেলা কর্মপরিষদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা মভাপতি মাওলানা আবুল কাশেম, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক পৌর আমীর এ্যাডভোকেট আবুল কালাম আজাদ, জেলা কর্ম পরিষদ সদস্য ও সাবেক সদর উপজেলা আমীর ডা. ফেরদাউস আলী, সাবেক কেন্দ্রীয় ছাত্রকল্যান সম্পাদক শেখ এনামুল কবীর, আন্তর্জাতিক ইসলামী বিশ্ব বিদ্যালয়ের লেকচারার ড.নুরুল ইসলাম মাহফুজসহ পৌর কর্মপরিষদের সদস্যবৃন্দরা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK