1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে ১ হাজার পিস ইয়াবা সহ গ্রেপ্তার এক

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৭ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বাশঁহাটি এলাকায় শুক্রবার (২৭ ডিসেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলার বেহেত্তরী গ্রামের আঃ মোতালিব খানের ছেলে মোঃ ইব্রাহিম খান (৪২) কে ১ হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৪হাজার টাকা সহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি এলাকার একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী বলে এলাকাবাসীরা জানিয়েছেন।
উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের মূল্যে আনুমানিক ৩ লক্ষ টাকা বলে থানা পুলিশ জানায়। এব্যাপারে নান্দাইল মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে বিজ্ঞ কোর্টে প্রেরণ করা হয়েছে। এবিষয়ে নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ স্থানীয় সাংবাদিকদের নিয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, নান্দাইলে মাদক ব্যবসায়ীদের কোন ছাড় নয়। মাদকের ব্যাপারে পুলিশ জিরো ট্রলারেন্স ঘোষনা করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK