1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সাত দিন মেয়াদী ‘ব্লক প্রিন্টিং’ বিষয়ক অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত
নেত্রকোনায় সাত দিন মেয়াদী ‘ব্লক প্রিন্টিং’ বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদ বিতরন করা হয়েছে। এতে ৩০ প্রশিক্ষাণার্থী অংশগ্রহণ করেন। তারা ব্লক প্রিন্টিংয়ের উপরে কারিগরি জ্ঞান অর্জন করেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুরের দিকে নেত্রকোনা পৌরশহরে কাটলীস্থ অন্বেষা বিদ্যালয়ে এই প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়। নেত্রকোনা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে সদর উপজেলার কাটলী এলাকার নেত্রকোনা জন কল্যাণ পরিষদের সহযোগিতায় প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
নেত্রকোনা সদর উপজেলার সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা ও কোর্স কো-অর্ডিনেটর সঞ্চিত কুমার ঘোষের সঞ্চালনায় সমাপনী ও সনদ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গাজী মোবারক হোসেন। এতে প্রধান অতিথি হিসেবে জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ফারজানা পারভীন প্রশিক্ষণ গ্রহণকারীদের হাতে সনদপত্র ও সহায়তা হিসবে নগদ অর্থ প্রদান করেন।
প্রধান অতিথি ফারজানা পারভীন প্রশিক্ষণ গ্রহণকারীদের উদ্দেশ্যে বলেন, প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করে প্রত্যেকে যেন উদ্যোক্তা হতে পারেন। স্বাবলম্বী হতে আপনাদের এই জ্ঞান কাজে লাগবে এবং যুব উন্নয়ন অধিদপ্তর থেকে ঋণ গ্রহণের সুযোগ রয়েছে বলে জানান তিনি। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জন কল্যাণ পরিষদের সহ-সভাপতি সালমা বেগম, প্রশিক্ষক রুমা রানী দাস, অন্বেষা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা খানমসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীবৃন্দ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK