1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ভারতীয় ইয়াবাসহ ২ জন আসামীকে আটক করেছে ৫৩ বিজিবি

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪
  • ১১৫ বার পঠিত
বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে অদ্য (২৬ ডিসেম্বর ২০২৪) রাত ১২টা ৩০ মিনিটে ফতেপুর বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলা দূর্লভপুর ইউনিয়নের চরহাসানপুর গ্রামে একটি বিশেষ অভিযান পরিচালনা করার সময় ২ জন ব্যক্তিকে ১টি ব্যাগ নিয়ে আসতে দেখতে পায়। টহলদল তাদের গতিবিধি সন্দেহ হওয়ায় থামার সংকেত দিলে তারা ঘন কুয়াশার সুযোগ নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল তাদেরকে ধাওয়া করে মোঃ জিফরুল (৫০), পিতা-মোঃ ইসমাইল, গ্রাম-কাঁটাপাড়া এবং মোঃ জাহাঙ্গীর (৪০), পিতা- ওহাব, গ্রাম-গমেরচর, উভয়ের পোষ্ট- বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জকে ১৩০০ পিস ভারতীয় ইয়াবাসহ আটক করতে সক্ষম হয়। আটককৃত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে জব্দকৃত ইয়াবাসহ শিবগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বিজিবি সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK