1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবার পেলো শীতবস্ত্র

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৪ বার পঠিত

শেরপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৭ শতাধিক কম্বল বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশন। আজ ২৫ ডিসেম্বর (বুধবার) ঝিনাইগাতী উপজেলার ঝিনাইগাতী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন রাজু, রক্তসৈনিক শেরপুর জেলা শাখার সভাপতি সাংবাদিক মেহেদী হাসান শামীম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ঝিনাইগাতী রক্তসৈনিক’র উপদেষ্টা জাহিদুল হক মনির, রক্তসৈনিক ঝিনাইগাতী শাখার সভাপতি সোহেল রানা, সাধারণ সম্পাদক, সোহাগ আহাম্মেদ সহ অন্যান্য রক্তসৈনিক সদস্য ও স্থানীয় ভলান্টিয়ার এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

রক্তসৈনিক বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাজিয়া সামাদ ডালিয়া জানান, প্রতি বছরে আমরা সংগঠন থেকে হতদরিদ্র পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করে থাকি। এবার আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত ৭শ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি। আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK