1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

হাজার অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরন যুবদল নেতা রনি’র

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৯৯ বার পঠিত
বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে হাজার দুস্থ ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে।
বুধবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় নেত্রকোনা পৌরশহরে চকাপাড়াস্থ কোর্ট স্টেশন প্রাঙ্গণে নেত্রকোনা জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি ও নেত্রকোনা পৌরসভার ধানের শীষের মেয়র নমিনী আব্দুল্লাহ আল মামুন খান রনি এই শীতবস্ত্র বিতরন অনুষ্ঠানের আয়োজন করেন।
এতে জেলা বিএনপির সদস্য ইসলাম উদ্দিন খান চঞ্চল এর সঞ্চালনায় জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন খান রনির সভাপতিত্ব করেন। প্রধান অতিথি হিসেবে শীত বস্ত্র বিতরনের উদ্বোধন ঘোষন করেন নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সভাপতি সভাপতি মশিউর রহমান মশু।
এছাড়াও অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, নেত্রকোনা জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোলায়মান হাসান রুবেল, সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্না, পৌর বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আফাজ উদ্দিন খান চন্দন, জেলা সেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ মিঠু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ মুস্তাফিজুর রহমান রকিসহ অন্যান্য নেতৃবৃন্দ। পরে এক হাজার গরীব, অসহায়, দুস্ত, ছিন্নমূল নারী, পুরুষ ও শিশুদের মাঝে সহস্রাধিক শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK