1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

রামপালে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীন বরখাস্ত

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
বাগেরহাটের রামপাল উপজেলার রামপাল সদর ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান নাসির উদ্দীন হাওলাদার-কে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়। বিষয়টি নিশ্চিত করেছেন রামপাল উপজেলা নির্বাহী অফিসার মারুফা বেগম নেলী। গতকাল (২৩ ডিসেম্বর) স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-সচিব পলি কর স্বাক্ষরিত ৪৬.০০.০১০০.০০০.০১৭.২৭.০০০৩.২৩-১০০৭ নং স্মারকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানা যায়।
জানা গেছে, নাসির উদ্দীন হাওলাদার প্রথম বারের মত বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচিত হন। এছাড়া তিনি রামপাল উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, মোঃ নাসির উদ্দিন হাওলাদার এর বিরুদ্ধে এডিপি’র অর্থ দ্বারা খেলার সরঞ্জামাদি ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন স্কুলের ভূয়া প্রত্যয়নপত্র দিয়ে অর্থ আত্মসাতের চেষ্টা, পরিষদের কার্যক্রমে সদস্যদের বিরত রাখা, বাজেট পরিচালনার ক্ষেত্রে সভা আহবান না করা, ইউনিয়ন পরিষদের মাসিক সভা আহবান না করা, গ্রাম পুলিশের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা, ইউনিয়ন পরিষদের প্রকল্প সদস্যদের সম্মতি গ্রহণ না করে তাদের নাম অন্তর্ভুক্ত করে গ্রাম পুলিশ দ্বারা পরিচালনা, সরকার কর্তৃক বরাদ্দকৃত সেলাই মেশিন, বাই সাইকেল, স্কুলব্যাগসহ অন্যান্য জিনিসপত্র গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিতরণ না করে চেয়াম্যানের আত্মীয়দের মাঝে বিতরণ করা, এলজিএসপি’র বরাদ্দকৃত অর্থে গৃহিত প্রকল্প সদস্যদের অবহিত না করে গ্রাম পুলিশ হাছিবুর রহমান দ্বারা পরিচালনা করার অভিযোগের সত্যতা তদন্তে প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪ (৪) (খ) ও (ঘ) ধারায় বর্ণিত অপরাধে একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী উল্লিখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এর আগে ইউপি চেয়ারম্যান নাসির উদ্দীনের বিরুদ্ধে রামপাল উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অনাস্থাপ্রস্তাব জমা দিয়েছিল একাধিক ইউপি সদস্য।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK