1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

লালমোহনে ফুটপাতের অবৈধ দোকানপাট উচ্ছেদ অভিযান

এম রিয়াজ উদ্দিন, লালমোহন (ভোলা) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৫২ বার পঠিত
ভোলার লালমোহন পৌর শহরের ফুটপাত দখলমুক্ত করতে  উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর শহরের বিভিন্নস্থানে ফুটপাত দখলমুক্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে ফুটপাত দখল করে রাখা দেড় শতাধিক দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়।
লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মো. শাহ আজিজ বলেন, ফুটপাত দখল করে অবৈধ দোকানপাট নির্মাণের ফলে পৌরশহরের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি প্রতিনিয়ত যানজটের সৃষ্টি হচ্ছে। যার জন্য স্থানীয়রা দীর্ঘদিন ধরে ফুটপাত দখলমুক্ত করার দাবি জানিয়ে আসছিলেন। ওই দাবির ভিত্তিতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। তবে এর আগে এসব স্থাপনা সরিয়ে নিতে তাদের কয়েকবার নোটিশ প্রদানসহ মাইকিং করে সতর্ক করা হয়েছে। তবুও তারা নিজেদের ইচ্ছায় ফুটপাত ছাড়েন নি। যার জন্য উচ্ছেদ অভিযানের মাধ্যমে পৌর শহরের বিভিন্ন এলাকার অন্তত দেড় শতাধিক অবৈধ দোকানপাটসহ বিভিন্ন স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। খুব শিগগিরই এসব স্থানে সৌন্দর্য বর্ধনের জন্য কাজ শুরু করা হবে। এছাড়া অবৈধ দখলের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলবে।
উচ্ছেদ অভিযানে বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার ফিরোজ কবির, লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা মো. আরিফ হোসেনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK