1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বিজিবি’র অভিযানে ভারতীয় মদ, অটোরিকশা জব্দ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ৮৬ বার পঠিত
বিজিবি’র (বর্ডার গার্ড বাংলাদেশ) অভিযানে মালিকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ একটি ব্যাটারি চালিত অটো রিকশা জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় পণ্যের মধ্যে রয়েছে রয়েল স্ট্যাগ, এমসি ডয়েলস্ ও আইস ভদকা ব্যান্ডের মদ। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন লে. কর্ণেল এ এস এম কারুজ্জামান। তিনি নেত্রকোনা ব্যাটালিয়নের (৩১ বিজিবি) অধিনায়ক। তিনি জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৩১ বিজিবি’র আওতাধীন মাধুপাড়া বিওপি’র (বর্ডার অবজারবেশন পোষ্ট) ছয় সদস্যের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। এসময় ওই বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১১৪৬/৪-এস হতে আনুমানিক দুইশো গজ বাংলাদেশের অভ্যন্তরে ধোবউড়া উপজেলার চারুয়াপাড়া ইউনিয়নের সীমান্ত মার্কেট রাস্তার পার্শ্বের একটি অটোরিকশা তল্লাশি করা হয়।তল্লাশীকালে মাদকবিহীন বিভিন্ন ব্র্যান্ডের ১১৮ বোতল ভারতীয় মদসহ অটোরিকশাটি জব্দ করা হয়। আমদানী নিষিদ্ধ এসব মাদক নেত্রকোনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে কাছে হস্তান্তর করা হবে বলে জানান বিজিবি’র এই কর্মকর্তা।
এদিকে উপজেলায় সীমান্তবর্তী কুল্লাগড়া ইউনিয়নের শীতার্ত মানুষ ও অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন আস সুন্নাহ ফাউন্ডেশন। সীমান্তবর্তী বিজয়পুর এলাকায় ১২০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুরের দিকে আস সুন্নাহ ফাউন্ডেশনের দুর্গাপুর উপজেলা সমন্বয়ক মাসউদুর রহমান ফকির স্থানীয় সাংবাদিকদের বলেন, মানবিক কাজ করাই আমাদের অন্যতম প্রধান লক্ষ্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং তাদের কষ্ট লাঘব করাই আমাদের এই কার্যক্রমের উদ্দেশ্য। প্রতিটি প্যাকেজে একটি কম্বল, একটি শাল ও একটি শীতের টুপি রয়েছে। দরিদ্র ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো ইসলামের শিক্ষা ও মানবিক দায়িত্বের অংশ। এই সহায়তা শীতার্ত মানুষের জীবনে কিছুটা হলেও স্বস্তি আনবে। আগামী দিনেও আমরা এমন কার্যক্রম অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন, মাওলানা রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, আবদুল্লাহ আল মাসুম, মুফতি নূরে আলম, মুফতি জামাল উদ্দিন খান কারিমী, মাওলানা মুসলিম উদ্দিন, মোশাররফ হোসেন প্রমুখ।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK