1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় নৌকার সিল মারা ব্যালট উদ্ধার তিন বছর পর

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
নেত্রকোনার মদনে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তিন বছর পর নৌকার সিল মারা ব্যালট পেপার উদ্ধার করেছে পুলিশ। রোববার (২২ ডিসেম্বর) উপজেলার কাইটাইল ইউনিয়ননের বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পিছনে একটি ব্যাগ থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়। জানা গেছে, নেত্রকোনার মদন উপজেলায় ২০২২ সালের ৫ জানুয়ারি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে উপজেলার কাইটাইল ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাফায়েত উল্লাহ রয়েল নির্বাচিত হন। নির্বাচনের দিন বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আওয়ামী লীগ প্রার্থীর সাফায়েত উল্লাহ রয়েলের লোকজন নৌকা প্রতীকে জোরপূর্বক ভোট দেয়। এ নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। কয়েকজন আহতও হয়। ফল প্রকাশের তিন বছর পর সাফায়েত উল্লাহ রয়েলের নৌকা প্রতীকের সীল মারা ২০০ ব্যালট ও ইউপি সদস্য বাচ্চু মিয়ার ৬৫ সিল মারা ব্যালট পেপার পায় স্থানীয়রা।
কাইটাইল ইউনিয়নের সুতিয়ারপাড় গ্রামের হিরন মিয়া জানান, ‘রাস্তা দিয়ে যাওয়ার সময় বাড়রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনে একটি শপিং ব্যাগ দেখতে পাই। ব্যাগটি হাতে নিয়ে দেখতে পাই সিল মারা ব্যালট পেপার। পরে বিষয়টি প্রশাসনকে জানাই।’নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, ‘গত নির্বাচনে এই কেন্দ্রে ভোট গ্রহণের সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষমতা দাপট দেখিয়ে জোরপূর্বকভাবে নৌকায় ভোট দেয়। যার প্রমাণ আজ মিলেছে।
ইউপি সদস্য পদে (পরাজিত প্রার্থী) বাচ্চু মিয়া জানান, ‘৩ বছর আগেও বিদ্যালয়ের পিছন থেকে আমার ফুটবল প্রতীকের ব্যালট পেপার উদ্ধার করে অফিসে নিয়ে গেছি। কিন্তু কোনো কাজ হয়নি।’সংশ্লিষ্ট প্রিজাইডিং কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, ‘৩ বছর পূর্বের ঘটনা আমার মনে নেই। আমার কেন্দ্রে এমন কোনো অভিযোগ ছিল না।’মদন উপজেলার সাবেক নির্বাচন কর্মকর্তা হামিদ ইকবাল জানান, যথারীতি নিয়ম অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনের নিকট ব্যালট পেপার হিসাব করে পাঠিয়ে দিয়েছি। আপনারা প্রিজাইডিং অফিসারের বক্তব্য নেন।’মদন উপজেলা নির্বাচন কর্মকর্তা বেলায়ত হোসেন বলেন, ‘আমি শোনেছি একটি বিদ্যালয়ের পেছন থেকে ব্যালট পেপার উদ্ধার করা হয়েছে। তা পুলিশের কাছেই আছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK