1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী সেনাবাহিনীর হাতে আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩১ বার পঠিত
নেত্রকোনার পূর্বধলায় ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। আটকের সময় তাদের কাছ থেকে দুইশো ৩৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার এবং নগদ পাঁচ হাজার সাতশো টাকা, পাঁচটি মোবাইল ফোন, একটি সুইচ গান নাইফ (ছুরি) ও একটি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় সেনা সদস্যরা।
আটককৃত তিন মাদক ব্যবসায়ী হলেন- শ্যামগঞ্জ গ্রামের মো. ফারুক আহমেদ (৩৫) এবং বাদে পুটিকা গ্রামের মো. আব্দুল আহাদ (১৮) ও মো. রানা খান (৩৩)। তারা সকলেই নেত্রকোনার পূর্বধলা উপজেলার বাসিন্দা। রবিবার (২২ ডিসেম্বর) এসব তথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা।
তিনি জানান, শনিবার রাত সাড়ে ৭টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে সেনাবাহিনীর টহল দল পূর্বধলার শ্যামগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করেন। এ অভিযানে ২৩৮ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন। আটককৃত মাদক ব্যবসায়ীদেরকে মাদক দ্রব্যসহ পূর্বধলা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এলাকায় মাদক ব্যবসা রোধে সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK