1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনট প্রেসক্লাবের ২ বছর মেয়াদি কমিটি গঠন

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৪১ বার পঠিত

বগুড়ার ধুনট প্রেসক্লাবের দুই বছর মেয়াদে নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দৈনিক করতোয়ার প্রতিনিধি রফিকুল আলম পুনরায় সভাপতি এবং দৈনিক আজকালের খবর প্রতিনিধি আমিনুল ইসলাম শ্রাবণ পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) সকাল ১১টায় ধুনট প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভার প্রথম অধিবেশনে ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম স্বাগত বক্তব্য দেন। এরপর প্রয়াত সহ সভাপতি কলামিস্ট রেজাউল হক মিন্টু স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে প্রেসক্লাবের বার্ষিক প্রতিবেদন তুলে ধরেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম শ্রাবণ।

সংগঠনের বার্ষিক সভার দ্বিতীয় অধিবেশনে সদস্যদের কন্ঠ ভোটে আগামী দুই বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি নির্বাচন করা হয়। ধুনট প্রেসক্লাবের কমিটির অন্যরা হলেন সহ সভাপতি মাসুদ রানা (প্রথম আলো), যুগ্ম সম্পাদক জাহিদুল ইসলাম (জনকণ্ঠ), কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম (বিজয় বাংলা), ক্রীড়া সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফজলে রাব্বী মানু (মানবজমিন), দফতর সম্পাদক আবু সুফিয়ান (প্রতিদিনের সংবাদ), কার্যনির্বাহী সদস্য অপূর্ণ রুবেল (কালের কণ্ঠ) ও বাবুল ইসলাম (ভোরের দর্পণ), সাধারণ পরিষদের সদস্য ইমদাদুল হক ইমরান (আজকের পত্রিকা), রাসেল মাহমুদ (এফএনএস), তারিকুল ইসলাম (ডেল্টা টাইমস) ও আব্দুল হামিদ (কালের কণ্ঠ)।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK