1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধামরাইয়ে উদ্যোক্তা গ্রুপের শীতবস্ত্র বিতরণ

নুরুল আলম সজিব
  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৪ বার পঠিত

ঢাকার ধামরাইয়ে অসহায় গরিব শীতার্তদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেছেন উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ। শনিবার বিকালে ধামরাই উপজেলার সানোড়া ইউনিয়নের শোলধন মাদরাসা মাঠে এ কম্বল বিতরণ করেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ও উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ।

উদ্যোক্তা গ্রুপের পরিচালক মো. আলী রাজ বলেন, শীতে মানুষ অনেক কষ্ট করছে। সমাজে নিম্নশ্রেণির মানুষেরা শীতবস্ত্র কিনতে পারছে না। তাই আমাদের উদ্যোক্তা গ্রুপের পক্ষ থেকে সমাজের অসহায় হতদরিদ্র মানুষজনকে কম্বল পৌঁছে দিচ্ছি। বাংলাদেশের বিভিন্ন জেলা উপজেলায় আমাদের এই কম্বল বিতরণ কার্যক্রম চলমান থাকবে। এতে কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

কম্বল বিতরণে উপস্থিত ছিলেন, ঢাকা জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক খালিদ লেভিন, উদ্যোক্তা গ্রুপের মো. জাফর সরদার, মোহাম্মদপুর থানা আওতাধীন ২৯নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম হাসানসহ আরও অনেকে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK