1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরের রাধানগর ইউনিয়নের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পঠিত
বাংলাদেশর সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষে সারাদেশে ৩ মাস ব্যাপী চলা ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশর অংশ হিসেবে জেলার গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার রাধানগর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। রাধানগর ইউনিয়নে কৃষক দলের সভাপতি মুসিদুল ডাক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা কৃষক দলের আহবায়ক তসিকুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব দূরুল হোদা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আলীনগর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মুহাম্মদ মাসুম, বিএনপি নেতা ও বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম, উপজেলা কৃষক দলের সভাপতি আনারুল ইসলাম ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম (সেন্টু), রাধানগর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম (নবাব),সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন খান, কৃষক দলের রহনপুর ইউনিয়ন সভাপতি জোহরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম, পার্বতীপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক ওবায়দুল রহমান, রহনপুর ইউনিয়ন যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, রাধানগর ইউনিয়ন যুবদলের আহবায়ক মোমিনুল ইসলামসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সমাবেশে উপস্থিত কৃষকদের বিভিন্ন সমস্যার কথা শুনেন অতিথিরা,এবং পরে সমাধানের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দেন তারা ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের লিফট বিতরণ করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK