1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝিনাইগাতী গারো পাহাড়ের গাঁন্ধিগাঁও নাইট ক্রিকেট  টুর্নামেন্টের শুভ উদ্বোধন

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সীমান্তবর্তী গারো পাহাড় বেষ্টিত গজনী অবকাশ  সংলগ্ন সীমান্ত জনপদের গান্ধীগাঁও উন্নয়ন সংঘের  উদ্যোগে নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে ডিসেম্বর (শুক্রবার) রাতে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও  জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে  গান্ধীগাঁও নাইট ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন শেরপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।

স্থানীয় বিএনপির সভাপতি শাহ আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইগাতী উপজেলা বিএনপি’র ভারপ্রাপ্ত আহবায়ক শাহজাহান আকন্দ, যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান, শেরপুর জেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মাহফুজুল হক মোল্লা, কাংশা ইউনিয়ন বিএনপি সভাপতি ও  স্থানীয় ইউপি চেয়ারম্যান আতাউর রহমান,সাধারণ সম্পাদক মোকাম্মেল হোসেন,উপজেলা ছাত্রদলের আহবায়ক আরেফিন সোহাগ, স্থানীয় বিএনপির সাধারন সম্পাদক ও বারবার নির্যাতিত নেতা কমল মিয়া,  গজনী অবকাশ ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আব্দুর রহিম, গজনী অবকাশের ইজারাদার ও গজনী  ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সানোয়ার হোসেন ছানু  সহ উপজেলা বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, কাংশা ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া মোদী ক্রিকেটপ্রেমী সহ স্থানীয় এলাকাবাসীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK