1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ধুনটে মেয়ে থেকে ছেলে রূপান্তর

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৬ বার পঠিত

বগুড়ার ধুনটে শ্রাবনী আক্তার খুশি (১৫) নামের এক ছাত্রী ছেলে হিসেবে রুপান্তর হয়েছে। সে উপজেলার সরুগ্রাম পূর্বপাড়া এলাকার খোকন মিয়ার বড় মেয়ে।

জানাযায়, শ্রাবনী আক্তার খুশি স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী। এক বছর থেকে আচারনে ছেলে সাদৃশ্যপনা লক্ষ করা যায়। গত ৬ মাস আগে থেকে শ্রাবণী কে নিয়োমিত ডাক্তারি পরীক্ষা করায় তার পরিবার।   এদিকে মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় বাড়ীতে শনিবার সকাল থেকে ভীর করতে থাকে উৎসুক জনতা।

শ্রাবনী আক্তার খুশি জানান, মেয়ে থেকে ছেলে রুপান্তরিত হওয়ায় আমার কোন দুঃখ নেই। বাবা কাজে সহযোগিতা করতে পারবো ভেবে আমি অনেকটা খুশি হয়েছি। আমার বর্তমান নাম রাখা হয়েছে ওমর ফারুক শ্রাবণ।

এ বিষয়ে শ্রাবণী আক্তার খুশির বাবা খোকন মিয়া জানান, আমার মেয়ের আচারন পরিবর্তনের পর থেকে আমি নিয়োমিত ডাক্তারি পরীক্ষা করাই। ৬ মাস নানা ধরনের মেডিকেল পরীক্ষা শেষে আমার মেয়ে ছেলেতে রূপান্তর হয়েছে বলে সাব্যস্ত হয়। গত বৃহস্পতিবার ডাক্তারি পরীক্ষার রিপোর্ট নিয়ে বাড়ীতে আসি। পরে আমার বাড়ীর মুরব্বীদের উপস্থিতিতে আমার মেয়েকে ছেলেদের পোষাক পড়িয়ে দেই। শনিবার সকালে মুরব্বীদের সাথে পরামর্শ করে মাথার চুল কেটে আমার মেয়ের শ্রাবণী আক্তার খুশি নামটি পরিবর্তন করে ওমর ফারুক শ্রাবণ রাখা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার ৩ মেয়ে ছিলো। কোন ছেলে সন্তান না থাকায় অনেকের অনেক রকম কথা শুনতে হয়েছে। তবে আমার বড় মেয়ে ছেলে হিসেবে রুপান্তরিত হওয়ায় আমি ও আমার পরিবার খুব খুশি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK