1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শ্রীবরদী সীমান্তে খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের নতুন গীর্জা ঘরের শুভ উদ্বোধন

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৮ বার পঠিত

শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্ত জনপদের  হারিয়াকোনা গ্রামে খ্রীষ্টিয়ান সম্প্রদায়ের  নতুন গীর্জা ঘরের শুভ উদ্ভোধন করা হয়েছে। হারিয়াকোনা গ্রামের সীমান্তবর্তী এলাকায় ২০ শে ডিসেম্বর (শুক্রবার) দুপুরে ব্যাপ্টিস্ট সম্প্রদায়ের নব নির্মিত গীর্জা ঘর শুভ উদ্ভোধন করেন গারো ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ (জিবিসি) প্রেসিডেন্ট পাষ্টার বরুন দারিং।

মূল গীর্জা ঘর থেকে অনেক দূরত্ব ও অধিক জনসংখ্যা হওয়ায় হারিয়াকোনার উত্তরে শেষ সীমান্তে হারিয়াকোনা উত্তর শাখা ব্যাপ্টিস্ট মন্ডলী নামে নতুন গীর্জাঘর উদ্ভোধন হয়। ডিকন জীবন ম্রং ও অভিপ্রায় ম্রং এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই সংকীর্তনের মাধ্যমে গীর্জা ঘর চারিদিকে প্রদক্ষিণ করে জিবিসি  প্রেসিডেন্টের মাধ্যমে ফিতা কর্তন করে নাচ গানের মাধ্যমে ভিতরে প্রবেশ করা হয়। এতে  আগত অতিথিবৃন্দের উদ্দেশ্যে সাগতিক বক্তব্য রাখেন হারিয়াকোনা উত্তর শাখা মন্ডলীর সভাপতি টিটুশ জেংচাম, ব্যাপ্টিস্ট কনভেনশন বাংলাদেশ জিবিসি সাধারণ সম্পাদক পাষ্টার সুরঞ্জন ডিব্রা, ভাইস প্রেসিডেন্ট পাষ্টার শিশির কুমার দাজেল, জয়রামকুড়া হাসপাতালের ডিরেক্টর পাষ্টার তরুন দারিং, গীর্জায় প্রধান বক্তা হিসেবে খ্রীষ্টের বাণী প্রচার করেন রেভারেন্ড মধুনাথ সাংমা।
এ সময়  শ্রীবরদী উপজেলা  ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন একাংশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মি.লেবানুস মারাক সহ ৫ শতাধিক খ্রিস্টান সম্প্রদায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK