1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে এর চালক নিহত

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে লরি উল্টে এর চালক নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরি চালকের মৃতদেহ উদ্ধার করে। নিহত লরি চালক নিলয় দাস (২১) কলমাকান্দা সদর ইউনিয়নের গুজাকুলিয়ায় গ্রামের যতিন্দ্র দাসের ছেলে।
শুক্রবার (২০ ডিসেম্বর) ভোরে কোন এক সময় কলমাকান্দা-ঠাকুরাকোণা আঞ্চলিক মহাসড়কের কলমাকান্দার আশারানী নামক এলাকায় দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বালু বোঝাই লরিটি আশারানী নামক এলাকায় দিয়ে যাওয়ার সময় কুয়াশার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে লরি উল্টে খাদে পড়ে যায়। এ সময় চালক নিলয় দাস লরির নীচে চাপা পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে এসে লরির চালকের মৃতদেহ উদ্ধার করেন।
কলমাকান্দা থানার ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের কোনো অভিযোগ না থাকায় এবং আবেদনের প্রেক্ষিতে নিহত লরি চালক নিলয় দাসের মৃতদেহ তার স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK