1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধুনটে ৩ দিনপর নিখোঁজ গৃহবধূর লাশ মিললো বাঙালি নদীতে

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪
  • ১০৭ বার পঠিত

বগুড়ার শেরপুরের ঝাঁজর ঘাটপার এলাকায় তিনদিন পর ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে ভেসে উঠলো নিখোজ হওয়া গৃহবধু আয়েশার (২০) লাশ। খবর পেয়ে ধুনট থানার পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

জানা যায়, ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়নের বিলচাপড়ি দক্ষিণপাড়া গ্রামের আবু বক্করের স্ত্রী আয়েশা গত সোমবার ভোর সাড়ে ৫টার দিকে বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে যান। তারপর আর বাড়িতে ফেরেনি। পরিবারের সদস্য ও গ্রামবাসীরা নদীতে অনেক খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পায়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদীতে অভিযান চালিয়ে তাকে না পাওয়ায় উপজেলার নিমগাছী ইউনিয়নের ফরিদপুর গ্রামের রফিকুল ইসলাম কবিরাজ কে গত মঙ্গলবার নিয়ে এসে জ্বীন হাজির করান। পরে কবিরাজ কথিত জ্বীনের মাধ্যমে জানান যে দুইদিন পর ওই গৃহবধুর লাশ নদীতে ভেসে উঠবে। সেই অনুযায়ী ১৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮ টায় শেরপুরের খামারকান্দি ইউনিয়নের ঝাঁজর ঘাটের উত্তর পাশে গৃহবধুর লাশ ভেসে ওঠার পর নদীর দুই পাশে হাজার নারী পুরুষ লাশটি দেখতে ভিড় জমায়। পরে স্থানীয় লোকজন ধুনট থানায় খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে নিয়ে যায়।

ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল আলম বলেন, লাশ ভেসে ওঠার খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে থানায় এনেছি। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের পর অস্বাভাবিক মৃত্যু হলে মামলা দায়ের করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK