1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নারী ইউপি সদস্যকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
নেত্রকোনায় ইউনিয়ন পরিষদের (সংরক্ষিত) নারী সদস্যকে ধর্ষণের অভিযোগে মো. সুজন মিয়া (৩৫) নামে এক যুবকের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার (১৮ ডিসেম্বর) নেত্রকোনা মডেল থানার ওসি কাজী শাহনেওয়াজ মামলার তথ্য নিশ্চিত করে বলেন, মামলার পর থেকে এতদিন ধরে সুজন মিয়া পলাতক ছিলেন। শুনেছি আজকে তিনি আদালত থেকে জামিন নিয়েছেন। তবে জামিনের বিষয়টি নিশ্চিত হতে পারিনি।
এর আগে গত ২২ অক্টোবর নেত্রকোনা মডেল থানায় এ মামলা হয়। তবে মামলার পর থেকে পলাতক রয়েছেন সুজন। অভিযুক্ত সুজন মিয়া জেলা সদরের সাতবেরিকান্দা গ্রামের মো. শুক্কুর মিয়ার ছেলে। তিনি আটপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে কম্পিউটার অপারেটর কাম মুদ্রাক্ষরিক পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তিনি মদন উপজেলায় বদলি হলেও সেখানে যোগদান করেননি।
মামলার এজহারে ওই নারী ইউপি সদস্য জানান, জেলা শহরে একটি ভাড়া বাসায় থাকেন তিনি। আসামি সুজন তার পূর্ব পরিচিত। সেই সুবাদে সুজন প্রায়ই তার বাসায় আসা যাওয়া করতেন। প্রায় সময় সুজন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কু প্রস্তাব দিয়ে আসছিল। তবে এসবে পাত্তা দেননি তিনি। এক পর্যায়ে গত ১১ অক্টোবর রাতে সুজন নানা বাহানায় ঘরে ঢুকে গামছা দিয়ে মুখ বেঁধে তাকে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ২২ অক্টোবর তিনি থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে জানতে মো. সুজন মিয়ার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK