1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নকলায় সবজি বাগান থেকে গাঁজা গাছ উদ্ধার

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৭৬৪ বার পঠিত

শেরপুর জেলার নকলা উপজেলাতে সবজি বাগান থেকে গাঁজার গাছসহ জহিরুল ইসলাম এমএল (৩০) নামে এক কারবারিকে গ্রেফতার করেছে নকলা থানা পুলিশ। ১৬ ডিসেম্বর (সোমবার) রাতে উপজেলার নকলা ইউনিয়নের মধ্য নকলা (ডাকাতিয়াকান্দা) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহিরুল ইসলাম এমএল ওই এলাকার আশরাফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , নকলা উপজেলার নকলা ইউনিয়নের ডাকাতিয়াকান্দা এলাকায় সবজির বাগানে গাঁজার চাষ করেছে জহিরুল ইসলাম এমএল নামে এক কারবারি। এমন সংবাদ পেয়ে নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে জহিরুল ইসলাম এমএলকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে তার বসত ঘরের উত্তর পাশের সবজির বাগান থেকে দু’টি গাঁজা গাছ উদ্ধার করেন।
নকলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান ১৭ ডিসেম্বর (মঙ্গলবার) বিকেলে সত্যতা নিশ্চিত করে জানান, নকলা উপজেলার ডাকাতিয়াকান্দা এলাকা থেকে গাঁজা গাছসহ জহিরুল ইসলাম এমএল নামে এক মাদক কারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK