1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মোহনগঞ্জে হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৭ বার পঠিত
হেরোইন ও হেরোইন মাপার যন্ত্রসহ মো: নূরে আলম রিয়াদ (৩২) নামে এক মদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী। তার বাসা তল্লাশি করে ছয় গ্রাম হেরোইন, একটি হেরোইন মাপার যন্ত্র, দু্ইটি মোবাইল ফোন ও পাঁচশো টাকার একটি জাল নোট জব্দ করা হয়। জব্দকৃত হেরোইনের আনুমানিক বাজার মূল্য ১৮ হাজার টাকা। আটককৃত নূরে আলম রিয়াদ নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার দক্ষিণ দৌলতপুর শেখ বাড়ি এলাকার মো. সাইদুর রহমানের ছেলে।
সোমবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে এতথ্য নিশ্চিত করেন মেজর নাজমুজ সাকিব। তিনি ৮ম ইস্টবেঙ্গল রেজিমেন্টের কোম্পানী কমান্ডার এবং নেত্রকোনা সেনা ক্যাম্পের দায়িত্বরত সেনা কর্মকর্তা। তিনি জানান, সোমবার আনুমানিক রাত সোয়া ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত ক্যাপ্টেন তাহমিদুল আল নোমানের নেতৃত্বে মোহনগঞ্জ সেনা ক্যাম্পের একটি টহল দল মোহনগঞ্জের দৌলতপুর শেখবাড়ি এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী মো. নূর আলম রিয়াদকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাসা তল্লাশি করে হেরোইন, হেরোইন মাপার যন্ত্র, দুটি মোবাইল ফোন ও পাঁচশো টাকার একটি জাল নোট জব্দ করে সেনা সদস্যরা। জব্দকৃত মাদক ও সরঞ্জামাদিসহ আটক মাদক ব্যবসায়ী নূর আলম রিয়াদকে মোহনগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এলাকায় সেনাবাহিনীর নিয়মিত টহল কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানান এই সেনা কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK