1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন 

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার পঠিত

ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় বিজয় দিবসের আনুষ্ঠানিকতা।

উপজেলা প্রশাসনসহ সরকারী বেসরকারী প্রতিষ্ঠান, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিজয়স্তম্ভে পুষ্পমাল্য অর্পন, পতাকা উত্তোলন, চিকিৎসা ক্যাম্প, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও উপজেলা চত্বরে বিজয় মেলার উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপি’র আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টু, সদস্য সচিব ওমর আসাদ রিন্টু, যুগ্ম আহ্বায়ক হাসান মাকছুদুর রহমান, মহিউদ্দিন জুলফিকার, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাও. আব্দুর রব, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সারোয়ার আলম, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম, মিডিয়া হাউজের নুরুল আহাদ তসলিম চাঁদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ শাহজাহানসহ প্রমুখ।

এসময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK