1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

বারহাট্টা, দূর্গাপুর ,কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত 

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪
  • ১২৫ বার পঠিত
নেত্রকোনা জেলার বারহাট্টা , দূর্গাপুর ও কলমাকান্দা উপজেলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। এসময় কর্মসূচির মধ্য ছিল পুষ্পস্তবক অর্পণ,পতাকা উত্তোলন, মোনাজাত, মুক্তিযোদ্ধাদের পরিচিতি ও সংবর্ধনা এবং বিজয় মেলা। এদিকে ১৬ ডিসেম্বর শনিবার বারহাট্টা স্মৃতিসৌধ প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন,বারহাট্টা থানা পুলিশ, উপজেলা বিএনপি, জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস ও সহযোগী সংগঠন, মুক্তিযোদ্ধা সংসদ, বারহাট্টা প্রেস ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।সকাল সাড়ে নয়টায় জেলা পরিষদ অডিটরিয়ামের মাঠে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আক্তার ববির সভাপতিত্বে পতাকা উত্তোলন অনুষ্ঠিত হয়।এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বারহাট্টা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ কামরুল হাসান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মানিক আজাদ,উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা রহমত আলী তালুকদার, বারহাট্টা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ বাবুল। এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রত্যুষে ৩১বার তোপধ্বনির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপি নানা আয়োজনে এ দিবস পালিত হয়। এ উপলক্ষে উপজেলা প্রশাসন, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠন, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, দুর্গাপুর পৌরসভা, সিপিবি, দুর্গাপুর প্রেসক্লাবসহ সামাজিক, সাংস্কৃতিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পন শেষে সুসঙ্গ সরকারি কলেজ মাঠে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে দিবসের সুচনা করা হয়। পুলিশ ও আনসার বাহিনীর সালাম প্রদর্শন শেষে বিজয় মেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, সিনিয়র সহকরি পুলিশ সুপার আক্কাছ আলী, উপজেলা বিএনপি‘র সাবেক সভাপতি আলহাজ্ব ইমাম হাসান আবুচান, এম এ জিন্নাহ, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি বাচ্চু মিয়া প্রমুখ। এছাড়া উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন মহান বিজয় দিবসকে কেন্দ্র করে পৃথক কর্মসুচী পালন করেছে। পরবর্তিতে ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা শেষে উপজেলা শিল্পকলা একাডেমি ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের মাধ্যমে দিবসের সমাপ্তি ঘটে।
অন্যদিকে যথাযোগ্য মর্যাদায় নেত্রকোনার কলমাকান্দায় মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা হয়। উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসন শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণের পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বিএনপি, যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, কলমাকান্দা প্রেসক্লাব, বাজার ব্যবসায়ী মালিক সমিতিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক-শিক্ষার্থীরা, নানা শ্রেণী-পেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। সোমবার (১৬ ডিসেম্বর) সকাল ৭টায় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বিজয় মঞ্চে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাইযুল ওয়াসীমা নাহাত। তার সাথে ছিলেন ওসি মুহাম্মদ ফিরোজ হোসেন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মো.শহীদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কণিকা সরকার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী চাঁন মিয়া, জামায়াতে ইসলামী উপজেলার আমির মাওলানা আবুল হাসেম, কলমাকান্দা প্রেসক্লাবের সভাপতি শেখ শামীমসহ উপজেলার বিভাগীয় দপ্তরে কর্মকর্তা-কর্মচারিবৃন্দ। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবার সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান ও উপাসনালয়ে মুক্তিযুদ্ধে শহীদ, আত্মদানকারী, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়। সকালে বিজয় মেলা উদ্বোধন করার মধ্য দিয়ে উপজেলার দিনব্যাপী কর্মসূচি শুরু করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK