1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নারীসহ দুজন মাদক (হোরোইন) কারবারী র‌্যাব কর্তৃক আটক

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
দুইশো ১৩ গ্রাম হেরোইনসহ মোছা. রুমা (৩৫) ও হাবিব আহম্মেদ (২৬) নামে দুজন মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৪। যার আনুমানিক অবৈধ বাজার মূল্য ২১ লক্ষ ৩০ হাজার টাকা। এছাড়াও আটককৃত দুজনের কাছ থেকে দুটি মোবাইল ও নগদ অর্থও জব্দ করা হয়।
আটকদের একজন হলেন, রাজশাহী মোহনপুর উপজেলার বকশিমইল গ্রামের মো. আক্কাস আলীর ছেলে হাবিব আহম্মেদ। আরেকজন, ময়মনসিংহ ত্রিশাল উপজেলার মকসপুর গ্রামের রফিজ উদ্দিন মেয়ে মোছা. রুমা।
রবিবার (১৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে র‍্যাব-১৪ (সিপিএসসি) এর অধিনায়কের পক্ষে মিডিয়া অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. নাজমুল ইসলাম (পিপিএম-সেবা) এতথ্য নিশ্চিত করেন। এরআগে একই দিন সকাল সোয়া ৭টার কিছু আগে ময়মসিংহের ভালুকা উপজেলায় ভরাডোবা ইউনিয়নে নিশিন্দা গ্রামের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্বপাশে বিএসবি স্পিনিং মিলের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে নারীসহ দুজন মাদক কারবারীকে আটক করতে সক্ষম হয় র‌্যাব-১৪।
র‍্যাবের মিডিয়া অফিসার মো. নাজমুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে আটক দুজনের বিরুদ্ধে ময়মনসিংহের ত্রিশাল থানায় মামলা দায়ের পূর্বক মাদকসহ আসামিদের হস্তান্তর করা হয়েছে।
অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত পেশাদারিত্বের সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে বলে জানান এই কর্মকর্তা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK