1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুর সদর উপজেলায় স‌রিষার বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী

নাজমুল হোসেন, লক্ষীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫১ বার পঠিত

লক্ষ্মীপুরের সদর উপজেলার দিঘলী, চরশাহী, কুশাখালী এই ইউনিয়ন কৃষকদের মাঝে ১’শ পরিবারের মাঝে স‌রিষার বীজ বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশন।

বুধবার (২৩ অক্টোবর) সকালে দিঘলদী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গ‌ণে সরিষা বীজ বিতরণ করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সার্জেন্ট মো. লিটন মিয়া।

বাংলাদেশ সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের সেনাসদস্যরা শুরু থেকেই বন্যার্তদের সাহায্য ও উদ্ধার কাজে নিয়োজিত ছিলেন। বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা প্রাকৃতিকভাবে কমে গেলেও বন্যায় দুর্গত মানুষেরা এখনো তাদের ক্ষতি কাটিয়ে উঠতে পারেননি।

এর পূর্বে লক্ষ্মীপুর জেলার বিভিন্ন এলাকায় প্রত্যন্ত অঞ্চলে ঢেউটিন, ত্রাণ বিতরণ, ক্ষতিগ্রস্ত কৃষককে ও বন্যার্ত পরিবারকে ধানের চারা সহায়তা দেওয়ার পাশাপাশি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করছে সেনাবাহিনী।

কৃষক মফিজ উদ্দিন বলেন, কৃষি কাজ বাপ-দাদার পেশা। দরিদ্র কৃষক পরিবারেই জন্ম আমার। লেখা-পড়া করার ইচ্ছে থাকলেও সুযোগ পাইনি। আর সে কারণেই, বলতে গেলে জন্মের পর থেকেই কৃষি কাজ করি।

নতুন কৃষক আব্দুল কাদের বলেন, আমাদেরকে সরিষা চাষে সহযোগিতা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আমি বাংলাদেশ সেনাবাহিনীকে ধন্যবাদ জানাই।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সার্জেন্ট মো. লিটন মিয়া ও উপ-সহকারী কৃষি অফিসার ফিরোজ আলম, ইয়াছির আরাফাত, সামছুর রহমান, শফি উদ্দিন আহম্মদ, মাহমুদুল হাসান এবং অন্যান্য সেনা সদস্যরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK