1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

ধুনটে গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতা গ্রেফতার

মুঞ্জরুল হক, ধুনট (বগুড়া) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৪ বার পঠিত
বগুড়ার ধুনটে বিএনপি নেতার দায়ের করা গাড়ি ভাঙচুর মামলায় আওয়ামী লীগের দুই নেতাকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে থানা পুলিশ। রবিবার সকালে তাদের আদালতে পাঠানো হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চিকাশী ইউনিয়নের আকবর আলী মন্ডলের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলেফ বাদশা ও বাকশাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম। এর আগে গত শুক্রবার বিকেলে আলেফ বাদশা এবং রাতে রফিকুল ইসলামকে নিজ নিজ এলাকা থেকে গ্রেফতার করা হয়।
ধুনট থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১১ ডিসেম্বর দুপুরে ধুনট শহরের কলাপট্টি এলাকায় নির্বাচনী গণসংযোগে অংশ নেন বিএনপির সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ। এ সময় আওয়ামী লীগের সাবেক এমপি হাবিবর রহমানের নেতৃত্বে গোলাম মোহাম্মাদ সিরাজের গাড়ি বহরে হামলা চালায়। ওই ঘটনায় ২টি জিপ গাড়ি, ২টি মাইক্রোবাস ভাঙচুর এবং ১০টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।
এ ঘটনায় গত বছরের ৮ অক্টোবর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। সেই মামলায় আলেফ বাদশা ও রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম এ তথ্য নিশ্চিত করে বলেন, ২জন আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK