1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

তজুমদ্দিনে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খন্দকার নিরব, ভোলা জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১১৪ বার পঠিত

ভোলার তজুমদ্দিনে যথাযথ মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভ দেবনাথ।

সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মোঃ রাহাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সরোয়ার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।

বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK