1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নান্দাইলে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত

ফরিদ মিয়া নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি:
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৩২ বার পঠিত
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় যথাযথ মর্যাদা ও ভাবগম্ভির পরিবেশে শহীদ বুদ্ধিজীবি দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) নান্দাইল উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পক্ষ থেকে মুশুলী ইউনিয়নের শুভাখিলা গ্রাম স্থাপিত বৈধ্যভূমি স্মৃতি সৌধে ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল, সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুর রহমান, নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ ফরিদ আহম্মেদ।
এসময় সাথে ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: দিবাকর ভাট, সমাজ সেবা অফিসার ইনসান আলী, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি এবি সিদ্দিক খসরু, সাংবাদিক আলম ফরাজী, মজিবুর রহমান ফয়সাল, মঞ্জুরুল হক, আতাউর রহমান বাচ্চু, নান্দাইল বই পড়া আন্দোলনের সাধারণ সম্পাদক ফাইজুল ইসলাম প্রমুখ। পরে শহীদ বুদ্ধিজীবি দিবসে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা। এসময় শুভখিলা গ্রামের সর্বস্তরের জনগন উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সনে স্বাধীনতা যুদ্ধ চলাকালীন সময়ে শুভখিলা গ্রামের কালিগঞ্জ রেলওয়ে ব্রীজের নিকট হানাদার বাহিনী ও রাজাকারের প্রতিদিন মুক্তিযোদ্ধা ও স্বাধীনতাকামী মানুষকে ধরে এনে নরসুন্দা নদীর এই ব্রীজে গুলি করে হত্যা করে নদীতে ফেলে দিত।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK