1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে চেক বিতরণ

রেজাউল করিম রাজু,শেরপুর জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৫ বার পঠিত

শেরপুরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সদস্যদের মাঝে শিক্ষা, চিকিৎসা, কন্যা বিবাহ এবং এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১১ ডিসেম্বর (বুধবার) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত ওই চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান।
জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব মো. ছাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার প্রশাসক (উপসচিব) তোফায়েল আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মনিরুল হাসান এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ রাজীব-উল-আহসান।

সমিতির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রশাসন ও সমিতির অন্যান্য কর্মকর্তাগণসহ সুবিধাভোগীরা উপস্থিত ছিলেন। ওইদিন সমিতির কেন্দ্রীয় বরাদ্দের ৬ লাখ ৬১ হাজার টাকার বিপরীতে শিক্ষা, চিকিৎসা, কন্যাবিবাহ ও সাধারণ খাতে ৬২ জন সুবিধাভোগীর মাঝে ৮ হাজার টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK