1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুরে বিএনপি নেতা বাইরুল ইসলামের জানাজা সম্পন্ন হয়েছে

মোঃ তুহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১০১ বার পঠিত
মরহুম আলহাজ্ব গাজী উদ্দিন মিয়ার মেজ পুত্র ,সাবেক সহ-সভাপতি,চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি,সাবেক সভাপতি ও আহ্বায়ক, গোমস্তাপুর উপজেলা বিএনপি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও  আলিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, বাইরুল ইসলামের জানাজার  সম্পন্ন হয়েছে।
গতকাল মঙ্গলবার  দুপুর ১২ঃ১০ মিনিটে ঢাকায় বেসরকারি হাসপাতালে  চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছে।ইন্না-লিল্লাহ ওয়া ইন্না ইলাহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তার জানাজার নামাজ  বুধবার বেলা ১১.৩০ মিনিটে আলীনগর স্কুল ও কলেজ মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা পূর্বে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন, বিএনপির নেতারা, এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সংসদ সদস্য হারুন অর রশিদ,  জেলা বিএনপির আহবায়ক গোলাম জাকারিয়া,গোমস্তাপুর উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু,রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তৌকি,বিএনপি নেতা আসাদুল্লাহ আহমদ,গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান  আশরাফ হোসেন  আলিম ,  গোমস্তাপুর  উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক  মোয়াজ্জেম হোসেন, নাচোল উপজেলা সাবেক চেয়ারম্যান  অ্যাডভোকেট সেরাজুল ইসলাম, বিএনপি নেতা এম মজিদুল হক  , ভোলাহাট উপজেলা সাবেক চেয়ারম্যান বাবর আলী বিশ্বাস   , ভোলহাট উপজেলা বিএনপি’র সভাপতি, ইয়াজদানি জর্জ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ  জেলা সহ সেক্রেটারি ড.মিজানুর রহমান,নিহতের ভাই সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম বিদ্যুৎ  প্রমুখ। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK