1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

দুর্গাপুরে প্রতিবন্ধিদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ

সোহেল খান দূর্জয় নেত্রকোনা জেলা প্রতিনিধি :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৮৫ বার পঠিত
‘‘মানুষ মানুষের জন্য-জীবন জীবনের জন্য’’ এই প্রতিপাদ্যে নেত্রকোনার দুর্গাপুরে কারিতাস এসডিডিবি প্রকল্পের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১৫ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বিতরণ করা হয়। এ উপলক্ষে কারিতাসের এ্যানিমেটর সারেন তজুর সঞ্চালনায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
বিশেষ অতিথি ছিলেন, প্রেসক্লাব সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, সাধারণ সম্পাদক মো. জামাল তালুকদার, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহুরুল ইসলাম, সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা পারভেজ হাসান, আইসিটি অফিসার সামিউল আলম শামীম, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিনসহ আরো অনেকে। উপকরণের মধ্যে, স্কুলব্যাগ, ছাতা, জ্যামিতি বক্স, ও খাতা কলম বিতরণ করা হয়।
প্রধান অতিথি কারিতাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষাউপকরণ ও অর্থ বিতরণ করে শেষ নয়, তাদের সহায়তায় যদি আমরা সকলেই সকলের অবস্থান থেকে সহায়তা করতে পারি তাহলেই তারা বাঁচতে শিখবে। ভালোবাসা ও মানবিক আচরণের মাধ্যমে প্রতিবন্ধীদের জন্য সহায়তার হাত বাঁড়িয়ে বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি। প্রতিবন্ধীদের জীবন মান উন্নয়নে কারিতাস ২০১৬ সাল থেকে অত্র উপজেলায় কাজ করে যাচ্ছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK