1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে রোকেয়া দিবসে সম্মাননা পেল ১০ জয়িতা

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ৭৯ বার পঠিত

‘নারী কন্যার সুরক্ষা করি, সহিংতামুক্ত বিশ্ব গড়ি’ এ প্রতিপাদ্যকে নিয়ে লক্ষ্মীপুর জেলায় জয়ীতা অন্বেষনে বাংলাদেশ বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে লক্ষ্মীপুরে ১০ জন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত সোমবার সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে ৫ জন ও উপজেলা পর্যায়ে ৫ জনকে এ সম্মাননা প্রদান করা হয়েছে।

এছাড়াও লক্ষ্মীপুরে ‘আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৪’ উদ্‌যাপন উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট রাজীব কুমার সরকার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জেপি দেওয়ানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আক্তার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামসেদ কবির রানা, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুলতানা জোবেদা খানম, জাতীয় মহিলা সংস্থা জেলা কর্মকর্তা আনোয়ার পাশা প্রমুখ।

আলোচনা সভা শেষে শিক্ষা, চাকরি, সফলতা, সফল জননী, অর্থনৈতিকভাবে সফলতা, সমাজ উন্নয়নে অবদান, নির্যাতনের বিভীষিকা মুছে নতুন জীবন সফলতাসহ ৫ টি ইভেন্টে লক্ষ্মীপুর সদর উপজেলা পর্যায়ে ৫ জন এবং জেলা পর্যায়ে ৫ জনসহ মোট ১০ জনকে সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন অতিথিবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরেরর কর্মকর্তা, কর্মচারীবৃন্দ, দুদক কর্মকর্তা, সনাক-টিআইবি ও দুপ্রক এর প্রতিনিধিগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK