1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

মেলেছি দুজনে রঙিন ডানা

সোহেল খান দূর্জয়
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৯ বার পঠিত
———-মেলেছি দুজনে রঙিন ডানা—————–
————–সোহেল খান দূর্জয়———————–
সুন্দর এই অতীতের অন্ধকার গর্ভেই তো জন্মায়
ভালোবাসার সুন্দর এক ভবিষ্যত আলোর দিশা
বিয়ের আগের আমার বউটা শুধুই করে দূরাশা
সত্যিই কত কোকিল ডাকা ভোরে আলসে চোখে
সহস্র রঙিন পরিকল্পনায় মেলেছি দুজনেই ডানা
আজো রয়ে গেছে এই দুপুরে ভাঙ্গাচোরা স্মৃতিতে
নীড়ে ফেরা পাখির কলরবে আর্দ্র আঁখি পল্লবে
আর ফেলে আসা তোমার কাছে পথের যতিতে
আমি শুনেছি তো দারিদ্র যবে দুয়ারে আসে দাড়ায়
প্রেম ভালোবাসা তখনই তবে গবাক্ষ পথে পালায়
এই তো ছিলো তোমার অমিমাংশিত সমীকরণ
এই পথে পর্যাপ্ত পার্থিব প্রাচুর্য্যের প্রয়াস ছিল না
তুমি দিলে শুধু ভালোবাসার এই যে অস্বীকৃতি
আমি জানি বুকে ছিল বল ভালবাসার আশ্রয়স্থল
সত্যি করে বলো তো চেয়েছি কি এমন নিষ্কৃতি
সবাই যেদিন শুরু করে মোদের তখন হলো শেষ
ছিল বিদায়ী শীতের কিছু অনাদায়ী উত্তাপের রেশ
আমি যেদিকেই তাকাই চারিদিকে ভাষা ভাষা চাহুনি
সত্যিই আমার অবিশ্বাসে ভরা ভালোবাসার দৃষ্টি
প্রতি মুহূর্তে বিষছে রক্তাক্ত হৃদয় একি অনাসৃষ্টি
এই চওড়া হাসির আড়ালে লুক্কায়িত বিষাক্ত শূদন্ত
সত্যিই তুমি অপূর্ব হাসতে হাসতে যে লুটিয়ে পড়বে।
ভালোবাসার এই বৃষ্টি নীল শরীরে মুক্তি দুরাগত
আমি অসহায় যন্ত্রনায় যার বুকে রেখেছি মাথা
আমার এই হৃদয় ব্যক্ত হয়েছে অব্যক্ত দু:খ গাথা
এই ক্রুর হাসি অন্তরে তার বাহিরে নিস্পাপ আর্দ্রতা
আমি দেখেছি তো তৃষ্ণার্ত চোখের অধরা মরিচিকা।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK