1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ফকিরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

শেখ মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি:
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ বার পঠিত
বাগেরহাটের ফকিরহাটে পর্যটক পরিবহনের সাথে মটরসাইকেলের মুখোমূখি সংঘর্ষের ঘটনায় মটরসাইকেল আরোহী এক শ্রমিক নিহত হয়েছেন। এসময় নিহতের ভাইপো আহত হয়েছেন।
খুলনা-ঢাকা মহসড়কের উপজেলার তৈয়আলী বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. আশরাফুল ইসলাম ঘোরামী (৪৫) সাতক্ষীরা জেলার আশাশুনী উপজেলার গাফুরা এলাকার মৃত মমিন উদ্দিনের ছেলে। এসময় আহত রনি ঘোরামী (১২) কে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নুরুজ্জামান জানান, সোমবার (৯ ডিসেম্বর) দুপুর ১টার দিকে আশরাফুল ইসলাম তার ভাইপো রনিকে নিয়ে খুলনা থেকে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। ফকিরহাটের তৈয়বআলী বটতলা এলাকায় এসে পৌছালে খুলনাগামী যাত্রীবাহী পর্যটক পরিহবের সাথে মুখোমূখি সংঘর্ষের ঘটনা ঘটে। এসে ঘটনাস্থলে মটরসাইকেল আরোহী আশরাফুল ইসলাম নামে এক শ্রমিক নিহত হন। এসময় সাথে থাকা ভাইপো রনি গুরুত্বর আহত হন।
খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। নিহত আশরাফুল ইসলাম গোপালগঞ্জে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK