1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

৮ ডিসেম্বর নেত্রকোণা ট্রাজেডি দিবস পালিত : ৩ মিনিট স্তব্ধ ছিলো শহর

সোহেল খান দূর্জয় নেত্রকোনা : 
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত
৮ ডিসেম্বর রবিবার নেত্রকোণা ট্রাজেডি দিবস পালিত হয়েছে। নেত্রকোণায় বোমা হামলার ১৮ তম বছর। ২০০৫ সনের এই দিনে নেত্রকোণা শহরের অজহর রোডস্থ উদীচীর অফিসের সামনে জেএমবির আত্মঘাতি বোমা হামলায় হামলাকারিসহ ৮জন নিহত হন। এ উপলক্ষে ৮ ডিসেম্বর রবিবার সকাল ১০টা ৪০মিনিট থেকে ১০টা ৪৩মিনিট পর্যন্ত তিন মিনিট স্তব্ধ ছিলো নেত্রকোণা। এ সময় শহরের রাস্তায় চলেনি কোনো যানবাহন, হাঁটেনি কোনো পথচারি। সকাল ১০টা ৪০ বাজার সাথে সাথেই সকলেই নিজ নিজ কাজ ফেলে রেখে রাস্তায় নেমে আসে। শ্রদ্ধা জানাতে ৮ ডিসেম্বর বোমা হামলায় নিহতদের প্রতি। পাশাপাশি ঘৃণা জানাতে ধর্মান্ধ দেশদ্রোহি জঙ্গিগোষ্ঠীকে।
২০০৫ সালের এই দিনে সকাল বেলায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী নেত্রকোণা জেলা সংসদ কার্যালয়ের সামনে জঙ্গীরা একটি বোমা ফেলে রাখে। এই বোমা দেখতে উদীচীর কর্মকর্তাসহ সুধিজন এবং তৎকালিন পুলিশ সুপারসহ বিভিন্ন লোকজন ঘটনাস্থলে পৌছার মুহুর্তে জেএমবির এক আত্মঘাতী বোমা হামলাকারি বাই সাইকেলে এসে আর একটি বোমা ফাটায়। সাথে সাথে প্রাণ হারান নেত্রকোণা উদীচীর সাবেক সহ-সাধারণ সম্পাদক সঙ্গীত শিল্পী খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদীপ্তা পাল শেলি, মোটর সাইকেল মেকানিকস যাদব দাস, পুলিশ কর্মকর্তার স্ত্রী রানী আক্তার, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, শ্রমিক রইছ মিয়া, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতী বোমা হামলাকারি আল বাকি মো. কাফিসহ আট জন। আহত হন উদীচীর সাবেক সভাপতি সানাওয়ার হোসেন ভুইয়াসহ অর্ধশতাধিক লোক।
ট্র্যাজিডি দিবস উপলক্ষে কমিটির সভাপতি আলী আসকার খান সিন্টু এবং সদস্য সচিব অসিত ঘোষ জানান, দিনটি পালন উপলক্ষে নেত্রকোণার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনগুলো নানা কর্মসূচি পালন করেছে। দিবসটি উপলক্ষে সকাল নয়টায় কালো পতাকা উত্তলন ও কালো ব্যাজ ধারণ, সাড়ে নয়টায় উদীচী ট্রাজেডি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, সকাল ১০টা ৪০মিনিট থেকে ১০টা ৪৩ মিনিট পর্যন্ত ৩ মিনিট স্তব্ধ নেত্রকোণা (রাস্তায় দাঁড়িয়ে সর্বস্তরের মানুষের নীরবতা পালন করে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK