1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

নেত্রকোনায় নিখোঁজের ৯ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্রের

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪
  • ২৬৩ বার পঠিত
নেত্রকোনার মোহনগঞ্জে ১০ দিন ধরে আতিকুর রহমান ওরফে অনিক (১৬) নামে এক স্কুলছাত্র নিখোঁজ রয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) পর্যন্ত তার কোনো হদিস মেলেনি। এরআগে গত ২৬ নভেম্বর সকালে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে নিখোঁজ হয় অনিক।
অনিক উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের সহিলদেও গ্রামের মো. মানিক মিয়ার ছেলে। মানিক মিয়ার তিন ছেলের মধ্যে মেঝো ছেলে অনিক। অনিক স্থানীয় খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র। নিখোঁজের পরদিন ২৭ নভেম্বর অনিকের মা রোজিনা আক্তার মোহনগঞ্জ থানায় গিয়ে একটি সাধারণ ডায়রি (জিডি) করেন।
নিখোঁজ ওই স্কুলছাত্রের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, অনিক গত ২৬ নভেম্বর সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর থেকে তার আর কোনো খোঁজ মিলছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব জায়গায় সন্ধান করেও তার হদিস পায়নি।
অনিকের মা রোজিনা আক্তার বলেন, আমার স্বামী একজন দিনমজুর। অনেক কষ্ট করে ছেলেদের লেখাপড়া করাচ্ছি। বাড়ি থেকে বের হয়ে ৯ দিন ধরে নিখোঁজ রয়েছে সে। পরিচিত সব জায়গায় খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান পাইনি। থানায় জিডি করছি।
উপজেলার খান বাহাদুর কবির উদ্দিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গোলাম মৌলা বলেন, অনিক আমাদের বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। সে লেখাপড়াতে ভালো ছিল। কিন্তু হঠাৎ তার নিখোঁজ হওয়ার খবরটি শুনে আমরাও হতবাক হই।
এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, থানায় জিডি হওয়ার পর থেকেই ছেলেটির সন্ধানে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK