1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

গোমস্তাপুর সীমান্তে কার্তিক নামের এক ভারতীয় নাগরিক আটক

মোঃ তুহিন ,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৫ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর সীমান্তে কার্তিক (২৫)  নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। (০৩ ডিসেম্বর) মঙ্গলবার রাত ৯ টার দিকে উপজেলার বাংঙ্গাবাড়ি ইউনিয়নের কেতাব বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।আটককৃত ওই ভারতীয় নাগরিক নাজিরউদ্দিন কার্তিক (২৫) ভারতের বিহার রাজ্যের কাটিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছিরউদ্দিনের ছেলে। মঙ্গলবার রাতে ১৬ বিজিবির( নওগাঁ ব্যাটেলিয়ান) দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,মঙ্গলবার রাত ৯ টার দিকে ১৬ বিজিবির বাঙ্গাবাড়ী বিজিবি সদস্যরা রাতে টহল দেওয়ার সময় তাকে কিতাব বাজার এলাকায় তাকে দেখতে পায়।এ সময় তার কাছে কোন বৈধ কাগজপত্র ছিল না।আটকের সময় বিজিবি তার কাছ থেকে কিছু  বাংলাদেশী ও ভারতীয় মুদ্রা উদ্ধার করে।বিষয়টি নিশ্চিত করে ১৬,বিজিবির ( নওগাঁ ব্যাটালিয়ন) অধিনায়ক লে:কর্নেল সাদেকুর রহমান জানান, আটক ভারতীয় নাগরিককে পুলিশের নিকট হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK