1. admin@anantabangla.com : admin :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
উদ্যোক্তাদের জন্য গুরুত্বপূর্ণ বার্তা: ব্যবসায় সফল হতে হিসাব সমীকরণ ও প্রযোজ্য আইন জানা কতটা জরুরি? মাদরাসাতুল মানারের ১৫ শিক্ষার্থীকে হিফজ এওয়ার্ড প্রদান **নেত্রকোনায় বিজিবির অভিযানে ১৪ লাখ টাকার চোরাই পণ্য জব্দ—চোরাচালানের নেপথ্যে কারা?** **জাতীয় সংগীত ঘিরে নতুন আলোচনা, ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে ইসলামী ব্যাখ্যা—বিতর্কের কেন্দ্রে ‘আমার সোনার বাংলা’** মসজিদের দানবাক্স চুরির সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সংবাদিক **সিলেটে হামে মৃত্যুর সংখ্যা ছাড়াল ২০০—পরিস্থিতি কি আরও ভয়াবহ হচ্ছে?** **শাহজালাল (রহ.) মাজারের দানবাক্স-ডেগে মিলল ৩ কোটি ১৮ লাখ ২৩ হাজার ১৪৪ টাকা—এত বিপুল অর্থের হিসাব কী বলছে?** **হাওরজুড়ে ক্যারেটভর্তি হাঁসের ডিমের কোটি টাকার হাট—অর্থনীতির চাকা ঘোরাচ্ছে কোন অদৃশ্য শক্তি?** **নিষেধাজ্ঞার মধ্যেই মেঘনায় মাছ শিকার—তজুমদ্দিনে ১৮ জেলের কারাদণ্ড, জব্দ ৩ ট্রলার; নেপথ্যে কারা?** **সাংবাদিককে হত্যার হুমকি, বিএনপি নেতা পরিচয়ে চুন্নু—দল বলছে, সাধারণ সদস্যও নন; রহস্য কোথায়?**

নেত্রকোনায় শেখ হাসিনার নাম পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় নামকরণের দাবীতে মানববন্ধন

সোহেল খান দূর্জয়, নেত্রকোনা জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
ফ্যাসিস্ট হাসিনা’র নামে নেত্রকোণা জেলায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় এর নাম পরিবর্তন করে উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) বিশ্ববিদ্যালয় নামে নামকরণের দাবীতে বিশাল মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার(২ ডিসেম্বর ) দুপুর সাড়ে ১১টায় জেলা শহরের প্রাণকেন্দ্র পৌরসভার সামনের সড়কে নেত্রকোণা জেলাবাসী এই মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সোলায়মান ফকির, সানাউল হক মাসুম, সাবেক চেয়ারম্যান এস এম শফিকুল কাদের সুজা, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, সাবেক চেয়ারম্যান ফরিদ আহমেদ ফকির, সেলিকুর রহমান ফকির স্বপন, সাবেক চেয়ারম্যান ইমরান খান চৌধুরী, এনাম আহমেদ, তাজ উদ্দিন ফারাস সেন্টু, চেয়ারম্যান নাজমুল হক ও লুৎফুর রহমান প্রমূখ।
মানববন্ধনে বক্তারা বলেন, জেলাবাসীর দীর্ঘদিনের দাবীর প্রেক্ষিতে তৎকালীন সরকার নেত্রকোণায় শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় ও নেত্রকোণা মেডিকেল কলেজ নামে দুটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেয়। শেখ হাসিনা সরকার ক্ষমতাকে দীর্ঘায়িত করতে বাক স্বাধীনতা হরণ, বিরোধী দলীয় নেতাকর্মীদের আন্দোলন সংগ্রাম প্রতিহত করতে গুম, খুন অপহরণসহ আয়না ঘর সৃষ্টি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে দমন করতে নির্বিচারে গণহত্যা চালায়। ৫ আগষ্ট ছাত্র জনতার অভূতপূর্ব গণঅভ্যূত্থানে শেখ হাসিনা সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে স্বৈরাচারী শাসকের নামে সকল প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হচ্ছে। সেই অনুসারে নেত্রকোণায় প্রতিষ্ঠিত শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত ইসলাম প্রচারক হযরত শাহ্ সুলতান কমর উদ্দিন রুমী (রহঃ) এর নামে নামকরণের দাবী জানান।পরে মানববন্ধনকারীরা মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাফিকুজ্জামানের মাধ্যমে শিক্ষা উপদেষ্টা বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK