1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১১১ বার পঠিত
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার গোমস্তাপুর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র আয়োজনে গোমস্তাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুল্লাহ আল রাইহান এর সভাপতিত্বে এই ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠানে।
প্রধান অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম, প্রধান বক্তা  হিসেবে বক্তব্য দেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এডভোকেট নুরুল ইসলাম সেন্টু, সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন, রহনপুর পৌর বিএনপি’র আহবায়ক এনায়েত করিম তৌকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোয়াজ্জেম হোসেন,উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক মনিরুজ্জামান সোহরাব, ভোলাহাট উপজেলা বিএনপির আহবায়ক, ইয়াজদানি জজ, ভোলাহাট উপজেলা বিএনপির সদস্য সচিব, আব্দুল কাদের,বিএনপি নেতা গণি হামিদ, রহনপুর পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক পিয়ারুল ইসলাম, যুবনেতা সাজ্জাদ হোসেন, আব্দুল্লাহ, রবিউল ইসলাম
এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন  বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব সহ  অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তব্য শেষে গোমস্তাপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দদের ঐক্যমতের ভিত্তিতে আগামী তিন বছরের জন্য আব্দুল্লাহ আল রাইহান সভাপতি, মার্জুক আহমেদ  সাধারণ সম্পাদক ও আনোয়ার হোসেনকে  সাংগঠনিক সম্পাদক করে গোমস্তাপুর ইউনিয়ন বিএনপি’র ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK