1. admin@anantabangla.com : admin :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
অনন্ত বাংলা শিরোনাম :
একাত্তরের চেতনা এবং খাঁটি দেশপ্রেমের সংজ্ঞা চাটখিলে সম্পত্তি দখলের চেষ্টা, ভাংচুর, লুটপাট ও গাছ কাটার অভিযোগ ভান্ডারিয়ায় রং মিশিয়ে মাছ বিক্রি, ভিডিও করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ চাটখিলে শত বছরের পুরনো ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে চলাচল, ভেঙে পড়ার শঙ্কা! মারা গেছেন এনসিপি নেত্রী রাফিয়া সুলতানা হজ ব্যবস্থাপনার সাথে সরকারের ভাবমূর্তির প্রশ্ন জড়িত: ধর্মমন্ত্রী সেবার মান উন্নয়নে চাটখিল স্কয়ার হসপিটালে আধুনিক অটোমেশন ল্যাব: রোগীদের স্বস্তি চাটখিল সেন্ট্রাল হাসপাতালে ডাক্তারের ভুল চিকিৎসায় মা ও নবজাতকের জীবন সংকটাপন্ন অনিয়ম ও মেয়াদোত্তীর্ণ ওষুধ: চাটখিলে দুই হাসপাতালকে অর্থদণ্ড চাটখিল সাংবাদিক ফোরামের উদ্যোগে বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

লক্ষ্মীপুরে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন মালখানায়

নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ১০৯ বার পঠিত

লক্ষ্মীপুরে নষ্ট হচ্ছে জব্দ যানবাহন মালখানায় বছরের পর বছর খোলা আকাশের নিচে পড়ে থাকায়। জব্দকৃত হাজার হাজার মোটর সাইকেল, প্রাইভেটকার ও সিএনজিচালিত আটোরিকশা। বিভিন্ন অপরাধের ঘটনায় জব্দ এ সব গাড়ি সংরক্ষণের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। সঠিক কাগজপত্র না থাকায় ছেড়ে দেওয়া যাচ্ছে না এ সব মোটর সাইকেল ও গাড়ি। এ ছাড়া মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে জব্দ হওয়া যানবাহনগুলো নিলাম করতে পারছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।

সরেজমিনে দেখা যায়, লক্ষ্মীপুর বিআরটিএ অফিস ও পুলিশ লাইনসে গিয়ে দেখা গেছে হাজার হাজার মোটর সাইকেলের স্তূপ। মোটর সাইকেল থেকে শুরু করে প্রাইভেটকার ও সিএনজিচালিত আটোরিকশাও তার মধ্যে রয়েছে। তবে গাড়িগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন নামি দামি ব্যান্ডের গাড়িও। তবে রোদ-বৃষ্টি আর ধুলার আস্তরণে বোঝার উপায় নেই কোনটা সচল আর কোনটা অচল। সরকারি মালখানায় বছরের পর বছর অযত্নে পড়ে থাকায় কিছু গাড়ির কাঠামো ও সেসিস ছাড়া অবশিষ্ট কিছুই নেই।

অন্য দিকে রফিক উল্যা ও আবদুল হাই নামে কয়েক জন অভিযোগ করে বলেন, ‘বছরের পর বছর এসব জব্দ গাড়ি রোদ-বৃষ্টিতে রেখে নষ্ট হয়ে যাচ্ছে। এছাড়া গাড়ির বেশির ভাগ যন্ত্রাংশ ও ব্যাটারি খুলে নেওয়ারও অভিযোগ করেন তারা। দ্রুত এ সব গাড়ির মামলা নিষ্পত্তি করে নিলামে দেওয়ার দাবি স্থানীয়দের।’

লক্ষ্মীপুর জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আহমদ ফেরদৌস মানিক বলেন, ‘এভাবে রাষ্ট্রীয় সম্পদ অযত্ন-অবহেলায় পড়ে থাকার বিষয়টি খুবই দুঃখজনক।’

পুলিশ সুপার আকতার হোসেন বলেন, ‘যেসব গাড়ি রয়েছে, তার মধ্যে বেশির ভাগই মামলার আলামত হিসেবে পড়ে রয়েছে। এ ছাড়া জব্দ এ সব গাড়ির বেশির ভাগই চোরাই ও বিভিন্ন মামলার আলামত হিসেবে জব্দ করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মামলাগুলো নিষ্পত্তি না হওয়া ও সঠিক কাগজপত্র না থাকায় গাড়িগুলো মালিকের কাছে ফেরত দেওয়া যাচ্ছে না।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত ©২০২৪ দৈনিক অনন্ত বাংলা
Theme Customized BY SHAKIL IT PARK